নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ, যুবলীগের হামলায় ও পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী শহীদদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান ও তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন সীতাকুণ্ড উপজেলা ও জামায়াত নেতৃবৃন্দ।
শনিবার (৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকার শহীদদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন তারা। এসময় শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী । এসময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী, এডভোকেট আশরাফুর রহমান, শ্রমিক কল্যাণ সীতাকুণ্ড উপজেলার সভাপতি মিছবাহুল আলম রাসেল, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহমান।
উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, শহীদরা আমাদোর প্রেরণা, পথ চলার পাথেয়। আমরা কখনও তাদের রক্ত বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। আজ শনিবার উপজেলার প্রতিটি শহিদ পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। সেই সাথে শহিদদের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সার্বিক খোঁজখবর নিয়েছি। আগামীতেও শহীদদের পরিবারের যেকোন সুখ-দু:খে, প্রয়োজনে জামায়াত কাজ করবে। এসময় জামায়াত নেতারা শহীদদের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ২০১৩ থেকে পরবর্তী সময়ে সীতাকুণ্ড উপজেলায় জামায়াত কর্মী বাবু, পারভেজ, ওসমাণ গণি, জামায়াত নেতা আমিন, শিবির নেতা মোশাররফ হোসেনসহ ১১ জন জামায়াত ও শিবিরের নেতাকর্মী খুন হন।