চট্টগ্রাম বুলেটিন

৩০০০ সফল কেস পার করলো পার্কভিউ ক্যাথল্যাব, উদযাপনে সেমিনার

পার্কভিউ ক্যাথল্যাবের ৩০০০টি সফল কেস সম্পন্নের গৌরবময় মাইলফলক উদযাপন উপলক্ষে বুধবার (২৮ মে) চট্টগ্রামের পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ বৈজ্ঞানিক সেমিনার। এতে অংশ নেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ, কনসালট্যান্ট ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী। কোরআন তেলাওয়াত করেন হাফেজ ডা. মো. মুজিবুল হক। সেমিনারে পার্কভিউ কার্ডিয়াক কেয়ারের সার্বিক কার্যক্রম তুলে ধরেন অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল, বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল। চট্টগ্রামে ইন্টারভেনশনাল কার্ডিয়াক কেয়ারের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন ডা. আ.ই.ম.ন. জাহাঙ্গীর সেলিম, সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। পার্কভিউ ক্যাথল্যাবের পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ।

সেমিনানে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের চেয়ারম্যান ডা. এ.কে.এম. ফজলুল হক। ডা. রেজাউল করিম বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে রোগীদের সর্বোচ্চ মানের হৃদরোগ চিকিৎসা প্রদান করা। এই ৩০০০টি সফল ক্যাথল্যাব কেস আমাদের মেডিকেল টিমের দক্ষতা, নিষ্ঠা ও পরিশ্রমের প্রতিফলন।

বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ হাছান মামুন, সিনিয়র কনসালট্যান্ট, এভারকেয়ার হসপিটাল; ডা. মো. আব্দুল মুত্তালিব, প্রধান কনসালট্যান্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল ক্যাথল্যাব; এবং ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও ডিন, মেডিকেল টেকনোলজি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. বখতিয়ার আলম (উপ-পরিচালক, সিআইএমসিএইচ), ডা. মো. ইউসুফ (ফাইন্যান্স ডিরেক্টর, পার্কভিউ), শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডা. মো. শাহ আলম, ডা. মোহাম্মদ মুসা, ডা. মো. ছগীর, ডা. সালমা নাহিদ, ডা. সফিউল আলম, ডা. শওকত হোসেন এবং রিউম্যাটোলজি বিশেষজ্ঞ ডা. মো. নাজিবুর রহমান (খোকন)।

এছাড়া চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের হৃদরোগ বিশেষজ্ঞ এবং পার্কভিউ হসপিটালের মেডিকেল, মার্কেটিং ও প্রশাসনিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

সেমিনারে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার বর্তমান অবস্থা, প্রযুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতির প্রসার এবং চট্টগ্রামে হৃদরোগ চিকিৎসার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Tags :

সর্বশেষ