চট্টগ্রাম বুলেটিন

৯৯ বোতল ফেন্সিডিল ও ১৩ কেজি গাজাসহ মাদককারবারী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯৯ বোতল ফেন্সিডিল ও ১৩ কেজি গাজাসহ মো. পারভেজ নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ভাটিয়ারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক অনন্য চক্রবর্তী।

তিনি জানান, চট্টগ্রাম গোপন সূত্রে র্যাব জানতে পারে মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার সাড়ে সাতটায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় সন্দেহজনক প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় আসামী মোঃ পারভেজকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা এলাকার কামাল উদ্দিনের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে অনন্য চক্রবর্তী। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছেও বলে জানান তিনি।

মনির, চট্টগ্রাম
০১৩১৭৬৬১২৯৪

Tags :

সর্বশেষ