চট্টগ্রাম বুলেটিন

আমি শব্দ হারিয়ে ফেলেছি…

আমি নিস্তব্ধ…
শব্দ হারিয়ে ফেলেছি।
প্রিয় সাংবাদিক সাইদুর রহমান রিমন ভাই আর আমাদের মাঝে নেই, এই খবরে ভিতরটা কেঁপে উঠেছে। দুপুর থেকে বারবার কিছু লিখতে গিয়েও লিখতে পারি নি। লেখার ভাষা খুঁজে পাইনি বার বার চেষ্টা করেও। এই কষ্ট সহিবার নয়’ রীতিমতো আমি বাকরূদ্ধ হয়ে গেছি।

রিমন ভাই শুধু একজন পেশাদার সাংবাদিকই নন, ছিলেন একজন ভালো মানুষ, সবার আপন। তাঁর হাসি, বিনয় আর সাহসিকতা আজও চোখে ভাসে। পেশাগত জীবনে তিনি ছিলেন নির্ভীক, সৎ আর দায়িত্বশীল, তাঁর মতো মানুষ সত্যিই বিরল। এই অসময়ে তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুলে যাওয়ার মানুষ না আপনি, রিমন ভাই। হৃদয়ে থাকবেন সবসময়…

 

লেখক: সম্পাদক ও প্রকাশক, দৈনিক নতুন কাগজ

Tags :

সর্বশেষ