আশ বাজারের ১৫তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে, সাধারণ মানুষের জন্য স্বস্তির একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে আশ বাজার।
বুধবার (১৫ই এপ্রিল) চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিক এলাকার ডি-ব্লক ১ নম্বর রোডে মডেল মসজিদের পূর্বদিকে ১৫তম আউটলেটটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকগণ খুব সহজে এখানে পণ্যের গায়ের মূল্যের চেয়ে গ্যারান্টেড কম দামে প্রয়োজনীয় পণ্যসমূহ কিনতে পারবেন। এছাড়া গ্রাহকরা আশবাজার ওয়েবসাইটে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজেই ঘরে বসে একইদামে পণ্য পেয়ে যাবেন।
উল্লেখ্য, চলমান অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারির পাশাপাশি চট্টগ্রামের জামালখান, অক্সিজেন, রাহাত্তারপুল, ২ নম্বর গেইট আল ফালাহ গলি, চান্দগাঁও আবাসিক বি ব্লক ও আগ্রাবাদ শান্তিবাগে আশবাজারের আউটলেটগুলো ইতোমধ্যে বেশ গ্রাহক সমাদৃত হয়েছে।
ক্রয়মূল্য ও আমদানি খরচে ভালো মানের পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে আশ বাজার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।