চট্টগ্রাম বুলেটিন

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন সীতাকুণ্ডের এমপি লায়ন আসলাম চৌধুরী

সীতাকুণ্ডে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিরার ইসলামীয়া আরাবিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে তিনি ইফতার মাহফিলে যোগ দেন।

এ সময় আসলাম চৌধুরী বলেন, মাদরাসা শিক্ষার্থীদের আররি শিক্ষার পাশাপাশি সব ধরনের শিক্ষায় শিক্ষিত করে রাষ্ট্রীয় সব কাজে উৎসাহিত করা হবে।

ইফতার মাহফিলে কোরআন তেলোয়াত করেন মাদরাসা শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ শাহরিয়ার।

এতে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির পরিচালক মাওলানা আলমগীর, শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মো. কাশেম, মুফতি ফখরুল ইসলাম, হাফেজ মোশারফ হোসেন, বিএনপি নেতা ডা. কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, জহুরুল আলম জহুর, সালেহ আহমেদ সলু, শামশুল আলম আজাদ, আনোয়ারুল আজম মুকুল, শামসুদৌহা, বদিউল আলম বদরুল, ইদ্রিস মিয়া মনির, সালামত উল্লাহ, ইদ্রিছ মিয়া, জাফর ভুইয়া, ফজলুল করিম চৌধুরী, হারুনুর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, কামরুল হাসান, রবিউল হোসেন রবি প্রমুখ।
Tags :

সর্বশেষ