চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হলেন বাহার উদ্দীন নিরব

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সীতাকুণ্ডের কৃতি সন্তান ও মেধাবী ছাত্রনেতা বাহার উদ্দীন নিরব ।

শুক্রবার (১৯ জুন) তকিবুল হাসান চৌধুরি তকিকে
সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে ৩৮৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম উত্তরজেলার নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় বাহার উদ্দীন নিরবকে নিয়ে চট্টগ্রাম জেলাসহ সীতাকুণ্ডের স্থানীয়
নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যে শুভেচ্ছা বিনিময়, আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বাহার এর আগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

Tags :

সর্বশেষ