চট্টগ্রাম নগরের ষোলশহর মেয়রগলিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মতলবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
প্রধান অতিথি জাহিদুল করিম কচি বলেন, ‘আওয়ামী লীগ বিগত ১৫ বছর দেশের শাসনব্যবস্থা তলানিতে পরিণত করেছে। পুলিশ বাহিনী এখনও আওয়ামী ফ্যাসিস্টের আদলে কাজ করছে। ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারীদের গ্রেপ্তার করছে না।’
পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহেদ হোসেন খান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হাই, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ও সাবেক সহসভাপতি মীর মোহাম্মদ ইউনুস, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন প্রমুখ।