চট্টগ্রাম বুলেটিন

বান্দরবানে যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

বান্দরবান সদরে যুবদল নেতার বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর করে অচেতন অবস্থায় নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান পৌরসভার ৯ নম্বর বাসস্টেশন কাসেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জামাল উদ্দীন দৈনিক গণবার্তার বান্দরবান প্রতিনিধি। তিনি জানান, রাতে কাসেমপাড়া এলাকায় কিছু যুবদল নেতাকর্মী জড়ো হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগে জড়ো হওয়া ব্যক্তিদের ভিডিও ধারণের চেষ্টা করলে যুবদল নেতা আরিফের নেতৃত্বে ২০-৩০ জন তার ওপর হামলা চালায়।

জামাল উদ্দীন বলেন, “আমি ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। আরিফের নেতৃত্বে কয়েকজন আমাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি। পরে আমাকে পাশের নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।” বর্তমানে তিনি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দীন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বিএনপির লোকজন। একজন দায়িত্বশীল সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বান্দরবানবাসীকে বলব—ভোট ডাকাতদের প্রতিহত করুন ও প্রতিরোধ গড়ে তুলুন।”

অভিযোগের বিষয়ে জানতে যুবদল নেতা আরিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি মুঠোফোনে বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Tags :

সর্বশেষ