চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাংবাদিক ও চসিক কর্মকর্তাদের হুমকি দিয়েছেন পরিবেশ ধ্বংসকারী রসুলবাগ আবাসিক এলাকা সমিতির সভাপতি আসাদ উল্লাহ৷ শুধু তাই নয় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চসিক কর্মকর্তাদের সামনেই তিনি সাংবাদিককে মারতে তেড়ে যান এবং কর্মকর্তাদের ভালোভাবে কথা বলার হুমকি দেন। এমনকি তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও ছাড়েননি৷ কারণ একটাই ওই সাংবাদিকের প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নোংরা পরিবেশ ও আইন অমান্য করে সড়কে ময়লা ফেলেন তিনি৷ ফলে চসিক কর্মকর্তাতা তাকে দায়ী করেন।
গত ১৬ নভেম্বর নগরের বাকলিয়ার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে৷
জানা যায়, নগরের ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকার খালপাড়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ হয়ে ওঠেছেন। এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন দৈনিক আজকের বাংলার ব্যুরো প্রধান ইসমাইল ইমন।
জানা যায়, আবাসিক বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে চলাচলের রাস্তায় ময়লার ডাস্টবিন স্থাপন করেন রসুল বাগ আবাসিক এলাকা সমিতির সভাপতি আসাদ উল্লাহ৷ এতে এলাকার পরিবেশ দুষিত ও অস্বাস্থ্যকর হয়ে ওঠেছিল। বিশেষ করে এলাকার মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে।
এ বিষয়ে চসিক মেয়র ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে চসিক কর্মকর্তাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী ক্লিন, গ্রীন হেলদি ও সেইফ সিটি বাস্তবায়নে এলাকার পরিবেশ ও বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অতি দ্রুত ডাস্টবিন সরানোর নির্দেশনা দেন। তারই অংশ হিসেবে গত ১৬ নভেম্বর (রবিবার) চসিকের পরিচ্ছন্নতা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী অভিযান শুরু করেন। এ সময় ভিডিও ভিডিও ধারণ করলে অভিযুক্ত আসাদ উল্লাহ দৈনিক আজকের বাংলার চট্টগ্রাম ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন৷ একপর্যায়ে সবার সামনে তিনি মারতেও তেড়ে আসেন৷
ছড়িয়ে পড়া অভিযানের এক ভিডিওতে দেখা যায়, রসূলবাগ আবাসিক এলাকা সমিতির সভাপতি আসাদ উল্লাহ চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরীর সঙ্গে তর্ক-বিতর্ক করছেন৷ এক পর্যায়ে তিনি চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে বলছেন আপনি ঠিকভাবে কথা বলুন আমার সাথে৷ রাস্তায় ময়লা আমি ১৭ বছর ফেলেছি আজ নতুন নয়৷
শুধু তাই নয় তিনি চসিক কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের সাথে উগ্রভাবে তর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকরা নিন্দা জানান।
।