চট্টগ্রাম বুলেটিন

শীর্ষ সন্ত্রাসী ছাপাতি ফারুক ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিমের বিশেষ অভিযানে সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ ফারুক হোসেন ওরফে ইমরান ওরফে চাপাতি ফারুক (৩২) ও তার সহযোগী মোঃ সজিব (২৭) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় তাদের কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরী রোডস্থ বাস্তুহারা কলোনী থেকে ধরা হয়। এই অভিযানে স্পেশাল টিমের সকল অফিসার ও ফোর্সদের সমন্বিত সহযোগিতা ছিল।

গ্রেফতারকৃত ফারুক হোসেনের স্থায়ী ঠিকানা কানকীর হাট বাজার, খানা-সেনবাগ, নোয়াখালী, এবং বর্তমানে তিনি স্টেশন কলোনীর পশ্চিম মাখা, আইস ফ্যাক্টরী রোড, সদরঘাট, চট্টগ্রাম এলাকায় ভাড়াটিয়াসহ বসবাস করছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

অন্যদিকে তার সহযোগী মোঃ সজিব এর স্থায়ী ঠিকানা কালিবাড়ী রোড, গুদারাঘাট, ময়মনসিংহ, এবং বর্তমানে তিনি স্টেশন কলোনী, ফাতেমার ভাড়াঘর, আইস ফ্যাক্টরী রোড, সদরঘাট, চট্টগ্রাম এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা, অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tags :

সর্বশেষ