চট্টগ্রাম বুলেটিন

সিকিউর সিটির আয়োজনে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন

সীতাকুণ্ড পৌরসদর অবস্থিত আধুনিক শপিংমল সিকিউর সিটি শপিং কমপ্লেক্স বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭মার্চ) বিকাল ৫টা থেকে শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলার ফুড কোডে ইফতার মাহফিলের আয়োজন শুরু হয়ে মাগরিবের আজানের পরপর শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দীন।

তিনি বলেন, রমজান মাস শুধু উপোস থাকার জন্য আসেনি। আত্মশুদ্ধির মাস হচ্ছে রমজান। কাজেই এই রজমানে আমাদের নিজেদের চরিত্র পরিবর্তন করতে হবে। রমজানে আমাদের সকল গুনাহ মাফ করাতে হবে আল্লাহর কাছ থেকে। রমজান থেকে শিক্ষা নিয়ে আরও ১১টি মাস কাটাতে হবে। এটিই রমজানের শিক্ষা।

সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসানের সভাপতিত্বে ও সহকারী ম্যানেজার আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক জহিরুল ইসলাম, মাওলানা নুরুন্নবী, অধ্যক্ষ নুরুল কবির, সিকিউর সিটি প্রপার্টি ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আকতার হোসেন মামুন, সাবেক ছাত্রদল নেতা বখতিয়ার উদ্দীন প্রমুখ।

Tags :

সর্বশেষ