চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম চৌধুরী

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর মৌলভী বাড়ির ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে নগদ অনুদান তুলে দেন তিনি। এসম তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

এসময় তিনি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ অসহায়। তারা সব হারিয়ে দিশেহারা। আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে কর্তব্য। আমি সরকার এবং এলাকার বিত্তবানদের প্রতি অনুরোধ করব যেন সবাই তাদের বাড়ী ঘর নির্মাণে এগিয়ে আসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ ছলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মোরসালিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি বদিউল আলম বদরুল, পৌর বিএনপির সাবেক আইন সম্পাদক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরোয়ার হোসাইন লাভলু প্রমুখ।

Tags :

সর্বশেষ