ঢাকাঃ
স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।
গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই আজ তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৩ জুন হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন রিয়া মনি। এই মামলায় হিরো আলমের পাশাপাশি আহসান হাবিব সেলিমকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।