Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

বাংলার বুকে আর কোন ফ্যাসিবাদ মেনে নেবে না জনগণ: চট্টগ্রামে জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন কোন ফ্যাসিবাদকে বাংলার মানুষ আর মেনে নেবে না। কেউ যদি নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠতে চায় তাহলে তারা পালাবার কোন পথ খুঁজে পাবে না।

শুক্রবার বিকালে নগরের লালদিঘী ময়দানে আট দলের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় জনদ বাস্তবান আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ পাঁচদফা দাবি আদায়ে আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধিন আট দল এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদীরা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো। তারা বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। অথচ বাংলাদেশ কানাডা হয়েছিল তাদের জন্য। তারা নিজেদের উন্নয়ন করেছিল। আর দেশের রাস্তাঘাট করেছিল রড়ের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে একটা ডিবেটে বলতে শুনলাম, আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন, ‘’রাস্তা ঘাটের মাথার উপর চাঁদ ওঠেছে ঐ, চাঁদের জায়গায় চাঁদতো আছে, বাঁশগুলো সব কই? ‘’ এভাবেই সব বাঁশ উধাও হয়ে গিয়েছিল আওয়ামী লীগে আমলে। তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগম পাড়া করেছে। বাংলাদেশের ব্যাংকগুলো লুট করে , ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা করেছে।

তিনি বলেন, তারা শুধু রাজনৈতিক দলকে আঘাত করেনি। তারা বড় আঘাত দিয়েছিল আলেম-ওলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারাদেশে প্রতিবাদ করছিল আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরুদ্ধে কিছু বেয়াদপ স্পর্ধা দেখিয়েছিল। তাদের অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অনকে মানুষকে শাপলা চত্বরে হত্যা করা হয়। শেখ হাসিনা বলেছিল কোন মানুষ মারা যায়নি। মানুষ খুন করার পরে মানুষের রক্ত নিয়ে উপহাস। এটিই ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে ক্ষমতায় এসেছিল, আর রক্ত হাতে নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে।

Tags :

সর্বশেষ