চট্টগ্রাম থেকে সারাবাংলা স্লোগান নিয়ে মাল্টিমিডিয়া গণমাধ্যম ‘দক্ষিণ পূর্ব’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকাল ৫টায় গণমাধ্যমটির চট্টগ্রাম কাজীর দেউড়িস্থ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়মের (সিএমইউজে) সভাপতি মো. শাহনওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শাহনেওয়াজ রিটন,মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ইদ্রিস আলী, সিইউজের যুগ্ম-সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম,কৃষকদল নেতা আজম খাঁন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আব্দুল্লাহ,একুশে পত্রিকার চীফ রিপোর্টার শরিফুল ইসলাম রুকন, পেশাজীবি নেতা মোহাম্মদ সাজ্জাদ, ছাত্রদল নেতা মোহাম্মদ শাহিন,যুবদল নেতা নুর জাহেদ বাবলু, ডেল্টা হসপিটালের পিআরও অহিদুল আলমসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইসাথে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব’র উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শহিদুল হক। ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জালাল উদ্দিন রুমি। বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদ ফরহান অভি। এছাড়া প্রধান প্রতিবেদকের দায়িত্বে রয়েছেন রফিক হায়দার।