চট্টগ্রাম বুলেটিন

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা ছাড়াও সিলেট ও রংপুরে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫ দশমিক ৬।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় এর উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

Tags :

সর্বশেষ