সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে গেছেন জেলে পাড়ার রামদাস। এতে তার খোলা আকাশের নিচে পরিবার নিয়ে দিন কাটানোর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে সেই অবস্থা থেকে তাকে রেহাই দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার বসত ঘরটি আগুনে পুড়ে নিশ্চিহ্ন যাওয়ায় সেখানে জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নির্মাণাধীন ঘরটি রামদাসকে বুঝিয়ে দেন জামায়াত নেতারা। এসময় মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোর্শেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.এড. আশরাফুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দসহ জেলে পাড়ার শতাধিক নারী-পুরুষ উপস্থিত। নেতৃবৃন্দ উপস্থিত সাধারণ সভায় নির্মানাধীন ঘর বুঝিয়ে দেওয়া, এবং কেন্দ্রীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী প্রচারণা করেন।
এসময় কুতুব উদ্দিন শিবলী বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবাবাদী সংগঠন। দেশের নানা ক্রান্তিলগ্নে জামায়াত জনগণের পাশে দাঁড়িয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জামায়াত এদেশের মানুষের কল্যাণে কাজ করেছে এবং এখনও করছে।