চট্টগ্রাম বুলেটিন

ধানমন্ডি থেকে সাবেক সাংসদ মমতাজ বেগম গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সাংসদ মমতাজ বেগমকে  গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১২ মে) রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মমতাজ বেগম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন তিনি। সেখানেই ডিবির বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০১৩ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় তার নাম রয়েছে আসামির তালিকায়। এছাড়াও রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের করা আরও কিছু মামলায় তার সম্পৃক্ততার কথা তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসনে অংশ নেন মমতাজ বেগম। কিন্তু তিনি দলেরই বিদ্রোহী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। পরাজয়ের পর থেকেই এলাকায় তার উপস্থিতি ছিল না বললেই চলে। একইসঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম থেকেও দূরে ছিলেন।

বর্তমানে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

 

 

 

 

Tags :

সর্বশেষ