চট্টগ্রাম বুলেটিন

ইসকন নিষিদ্ধের দাবিতে সোচ্চার ছিলেন আইনজীবী সাইফুল

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ইসকন নিষিদ্ধের দাবিতে স্বোচ্ছার ছিলেন। তার ব্যক্তিগত ফেসবুক ঘুরে ইসকনবিরোধী নানা পোস্ট দেখা যায়। আইনজীবীদের দাবি, পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে হত্যা করেছেন ইসকনের উগ্র সমর্থকরা। হত্যায় জড়িত সবার শাস্তি চান তারা।

গত ৭ নভেম্বর ইসকনকে নিষিদ্ধের দাবির পক্ষে অবস্থান নিয়ে মো. ওবায়দুল আকবরের একটি পোস্ট শেয়ার করেন আইনজীবী আলিফ। সেখানে লেখা ছিল, ‘ইস্কন আর সনাতন এক নয়। সনাতন একটা ধর্ম! ইস্কন হলো সংগঠন। দেশকে উগ্রবাদী অস্থিতিশীল করার চেষ্টাকারী উক্ত সংগঠনকে নিষিদ্ধ করা অতীব জরুরি। দেশপ্রেমিক সনাতনী ভাইয়েরাও আওয়াজ তুলুন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’

গত ৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় হাজারী গলিতে ইসকন সদস্যের হামলার ঘটনা নিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন আইনজীবী আলিফ। ওই ঘটনায় পুলিশের ব্রিফিংয়ের ভিডিও শেয়ার করে ক্যাপশনে আলিফ লেখেন, ‘এখানে যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হউক।’

হাজারী গলিতে সহিংসতার একটি ভিডিও গত ৬ নভেম্বর ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে ওই আইনজীবী লেখেন, ‘কত বড় স্পর্ধা হিন্দুদের, জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানের দোকানে হামলা, এখন কিছু করলে তারা নিজেদের কে সংখ্যালঘু বলে কান্নাকাটি শুরু করে দিবে। মাইরের উপর কোন ঔষধ নেই।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ইসকনের সদস্যরা আমাদের আইনজীবী সদস্য আলিফকে গলির ভেতরে টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। মসজিদ, গাড়ি, দোকান ভাঙচুর করেছে। আমরা তাদের এমন সন্ত্রাসী তাণ্ডবের নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরেক আইনজীবী শাহাদাত হোসেন বলেন, সহকর্মী সাইফুল ইসলাম সন্ত্রাসী সংগঠন ইসকনবিরোধী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

Tags :

সর্বশেষ