চট্টগ্রাম বুলেটিন

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড বন্ধ করতে হবে: আসলাম চৌধুরী এমপি

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী জোরপূর্বক বিক্রি, মাদক ব্যবসা ও কৃষিজমির মাটি কাটাসহ বিভিন্ন অনিয়ম থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং এতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সমুদ্র তীরবর্তী এলাকায় আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, সামান্য অর্থের লোভে কেউ যেন দলের সুনাম নষ্ট না করে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত সরে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদ সদস্য নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, সেক্রেটারি সরোয়ার সেলিম, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. কমল কদর, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন, শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন রুবেল৷

মুরাদপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ রাসেলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, , সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, ইতালি যুবদলের সদস্য নূর মোহাম্মদ, বিএনপি নেতা ক্যাপ্টেন শহীদুল ইসলাম, শহিদুল ইসলাম, যুবদল নেতা জিয়া উদ্দিন, মহিন উদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন, সুনন্দ ভট্টাচার্য সাগর, আবু সিদ্দিক বাল্লা, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত,  স্বেচ্ছাসেবক দল মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাকিল, মুরাদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শওকত আলী, তারেকুল ইসলাম প্রমুখ।

 

Tags :

সর্বশেষ