চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করতে ফল ও মিষ্টি উপহার দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) এলাকাটি পরিদর্শনকালে তিনি সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন।
গত ৯ মার্চের বৃহৎ যৌথ অভিযানের পর থেকে জঙ্গল সলিমপুরে অস্থায়ী ক্যাম্পে থেকে দিনরাত নিরাপত্তা নিশ্চিত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনরত প্রায় দুই শতাধিক পুলিশ সদস্যের জন্য জেলা প্রশাসক নিজ হাতে মিষ্টি ও তরমুজ নিয়ে যান।
উপহার তুলে দেওয়ার সময় জেলা প্রশাসক সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিকূল পরিবেশেও আমাদের বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়। তাদের মনোবল চাঙ্গা রাখতেই এই ক্ষুদ্র উপহার ও শুভেচ্ছা।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদস্যরাও জেলা প্রশাসকের এই সৌজন্যতায় উচ্ছ্বাস প্রকাশ করেন