চট্টগ্রাম বুলেটিন

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে ১০ দিনব্যাপী সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি এই পরিদর্শন সম্পন্ন করে।

গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই সফরে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে চীনে অবস্থান করছে। প্রতিনিধিদলে রয়েছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
মো. ইসমাইল জাবিহুল্লাহ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, খায়রুল কবির খোকন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল ও চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল  নোমান। এছাড়াও দলের আরও বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এই সফরে অন্তর্ভুক্ত রয়েছেন।

ইউএসটিসি পরিদর্শন ও গুরুত্ব
প্রতিনিধিদলটি চীনের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (ইউএসটিসি) পরিদর্শন করেন। বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত এই প্রতিষ্ঠানটি চীনের শীর্ষ নয়টি বিশ্ববিদ্যালয়ের কনসোর্টিয়াম ‘সি৯ লিগ’-এর অন্যতম সদস্য। উল্লেখ্য যে, নেচার ইনডেক্স অনুসারে গবেষণার ক্ষেত্রে ইউএসটিসি বর্তমানে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া টাইমস হায়ার এডুকেশন (THE) এবং কিউএস (QS) র‍্যাঙ্কিংয়েও এটি ধারাবাহিকভাবে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে।

সহযোগিতার নতুন দিগন্ত: 

পরিদর্শনকালে উভয় পক্ষ ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম এবং গবেষণাগারগুলো ঘুরে দেখেন। এই সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা এবং কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”
উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। আগামী ২৪ এপ্রিল প্রতিনিধিদলটির সফর শেষ হওয়ার কথা রয়েছে।

Tags :

সর্বশেষ