Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম মহানগর যুবদলের সকল থানা, ওয়ার্ডের পূর্বের কমিটি বহাল

চট্টগ্রাম মহানগর যুবদল ও মহানগরের অধীনস্থ ১৫টি  থানা ও ৪৩ টি ওয়ার্ড কমিটির পূর্বে বিলুপ্তকৃত কমিটি পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে দীপ্তি-সাহেদ পরিষদের কমিটি পুনর্বহাল করা হয়েছে। সংগঠন যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির নির্দেেশে এই বিজ্ঞপ্তি জারি করা হলো।
উল্লেখ, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে টার্ফ দখলের ঘটনা এক যুবদল কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় যুবদল চট্টগ্রাম মহানগর যুবদলের  ২৭১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করে। সেসময় দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিস্কার করা হয়। ওই কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সহ-সভাপতি হিসেবে সাহেদ আকবর ছিলেন। পুনর্বহালের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড আবারও চাঙা হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

Tags :

সর্বশেষ