চট্টগ্রাম বুলেটিন

আধুনিক ও সমৃদ্ধ মিরসরাই গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আধুনিক ও সমৃদ্ধ মিরসরাই গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মিরসরাইয়ে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সৌদি আরবের মদীনায় প্রবাসী মিরসরাইবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মাসুদ বেলাল। এতে বাংলাদেশ কমিউনিটির নেতা রবিউল ইসলাম, চট্টগ্রাম কমিটির সেক্রেটারি জাহেদ চৌধুরী, সাংবাদিক ফরহাদ, ইউসুফ, মোঃ নাসিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এডভোকেট সাইফুর রহমান এবং তার সহধর্মিণী এডভোকেট উম্মে সালামাও উপস্থিত ছিলেন। এসময় প্রবাসীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন-দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আধুনিক ও সমৃদ্ধ মিরসরাই গড়ে তুলতে হবে। প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। রেমিট্যান্স পাঠিয়ে তারা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। কিন্তু দুঃখজনকভাবে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো প্রবাসীদের যথাযথ সম্মান ও সেবা দিতে ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার ভূমিকা পালন করছে।

Tags :

সর্বশেষ