Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

ইউক্রেনের ভূখণ্ড নিয়ে সমঝোতা কেবল জেলেনস্কিই করতে পারেন: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড সম্পর্কিত যেকোনো সমঝোতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরই আছে। অন্য কেউ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।

মঙ্গলবার স্লোভেনিয়ার লুবলিয়ানায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ বলেন, “ইউক্রেনের ভূখণ্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করে।”

তিনি এ মন্তব্য করেন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে প্রশ্নের জবাবে।

Tags :

সর্বশেষ