ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে প্রায় ২,৫০০ মার্কিন মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা জাপানের ওকিনাওয়ায় থাকা 31st Marine Expeditionary Unit–এর সদস্য এবং তাদের বহন করছে উভচর আক্রমণ জাহাজ USS Tripoli (LHA‑7)।
এই বাহিনী সংকট মোকাবিলা, সমুদ্রপথ নিরাপত্তা এবং প্রয়োজন হলে সীমিত সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুত থাকবে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মূলত এ মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা। এ যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাঁদের ব্যবহার করা হতে পারে।
এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এ যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তথ্যসূত্র: আল–জাজিরা