চট্টগ্রাম বুলেটিন

কাইয়ুমকে বহিস্কার করল সীতাকুণ্ড প্রেস ক্লাব

 

সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিতর্কিত সদস্য কাইয়ুম চৌধুরীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিস্কার হয়৷

 

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান। তার পাঠানো বহিস্কারাদেশ থেকে জানা যায়, মঙ্গলবার ২৫ মার্চ সীতাকুণ্ড প্রেস ক্লাবের এক জরুরী সাধারণ সভার সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুমকে বহিস্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে সংগঠনের বিরুদ্ধে নানা অপপ্রচার ও আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নামে বিষোধগার করার অভিযোগ আনা হয়েছে। এতে একদিকে প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন হচ্ছে অন্যদিকে ফ্যাসিস্ট ও তাদের দোসররা পুনর্বাসনের সুযোগ পাচ্ছে। একই সাথে বিব্রত হচ্ছে দীর্ঘ ১৭ বছর নির্যাতিত ও মামলা হামলার শিকার রাজনৈতিক নেতা-কর্মীরা।

এমনকি ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী কৃষকলীগের সীতাকুৃণ্ড উপজেলার আহবায়ক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সহ একাধিক ফ্যাসিস্ট নেতাদেরকে প্রেস ক্লাবে এনে সামাজিক কর্মকান্ডের আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয়। সর্বশেষ গত ২৩ মার্চ রোববার কাইয়ুম তার ব্যক্তিগত আইডি থেকে প্রেস ক্লাবের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এতে সীতাকুণ্ড সহ দেশের সর্বত্র সর্বসাধারণের কাছে ঐতিহ্যবাহী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন হয়। মানহানি করা হয় সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের।

 

বহিস্কৃত কাইয়ুম

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন, সাংবাদিক নেতৃবৃন্দের মানহানি ও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টা অব্যাহত রাখায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আব্দুল্লাহ আল কাইয়ুমকে বহিস্কার করা হল।

Tags :

সর্বশেষ