চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ২০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ও মহানগরের ১৬টি আসনে আরও ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জেলার দশটি আসনে ১২ জন ও মহানগরের চার আসনে আটজন সংগ্রহ করেছেন। এর আগে গতকাল বুধবার ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবমিলিয়ে দুই দিনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র নেন।

বৃহস্পতিবার তিন রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো (উপজেলা) থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোট ১২ জন মনোনয়নপত্র নিয়েছেন। এরা হলেন, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর, একই আসনে স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, চট্টগ্রাম-৭ আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনে বিএনপির প্রার্থী এনামুল হক, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির ওমর ফারুক, চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি নেতা মুজিবুর রহমান। এছাড়াও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলার ১০টি আসনে মনোনয়নপত্র নিয়েছেন পাঁচজন। এরা হলেন, চট্টগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ জুলফিকার আলী মান্নান, চট্টগ্রাম-১২ আসনে জামায়াতের মোহাম্মদ ফরিদ আলম, চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, একই আসনে বিএনপির হয়ে জামাল হোসেন, চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী।

অপরদিকে বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, ছয়জন মনোনয়নপত্র নিয়েছেন। এরা হলেন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম-৫ আসেন আপ বাংলাদেশ সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবদুল মালেক, চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের আবু নাছের, চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, একই আসনে স্বতন্ত্র মিলন কান্তি শর্মা।

আর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম-১১ আসনে বিএনপির হয়ে ইসরাফিল খসরু, নাজিমুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

Tags :

সর্বশেষ