চাকসু/বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ‘বৈচিত্র্যের ঐক্য’ পর্ষদ ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসুু) অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা শিক্ষার্থীদের সামনে ঐতিহাসিক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছে। এবারের নির্বাচনে অল ছাত্রশিবিরের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সমন্বয়ে “বৈচিত্রের ঐক্য পর্ষদ” প্যানেল ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্যানেল ঘোষণা করা হয়। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের যোদ্ধা, সমন্বয়কসহ বিভিন্ন সংগঠনের দলের কর্মী ও সদস্যরা রয়েছেন। বৈচিত্র ঐক্য পর্ষদে যারা রয়েছেন নিচে তাদের নাম উল্লেখ করা হলো।
‘বৈচিত্র্যের ঐক্য’
ভিপি-সহ সভাপতি : ধ্রুব বড়ুয়া। তিনি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সভাপতি এবং বাংলা বিভাগের ২০১৮-২০১৯ বর্ষের শিক্ষার্থী।
সাধারণ সম্পাদক : সুদর্শন চাকমা, তিনি পিসিপি নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক এবং চবির বাংলা বিভাগের ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থী। এই প্যানেলে সহ সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন : জাকিরুল ইসলাম জসিম (জশদ জাকির) সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী, ২০২০-২০২১, সঙ্গীত বিভাগ
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: লালত্লান সাং বম
সহ -সভাপতি, বম স্টুডেন্টস এসোসিয়েশন
২০১৮-২০১৯, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ
সাহিত্য-সংস্কৃতি সম্পাদক:
এমদাদ উল্লাহ সাকিব, দপ্তর সম্পাদক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ২০১৯-২০২০, বাংলা বিভাগ, চবি।
সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক: শামসুন্নাহার রুমী
সভাপতি, কলতান ও ২০২১-২০২২, হিউম্যান রিসোর্স মেনেজমেন্ট শিক্ষার্থী।
দপ্তর সম্পাদক: রাম্রা সাইন মারমা
সাংগঠনিক সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী
২০২১-২০২২, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স
সহ-দপ্তর সম্পাদক: সজিব চন্দ্র দাস, সংগঠক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ২০২০-২০২১, নৃবিজ্ঞান বিভাগ।
সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক: সাথোয়াইঅং মারমা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি), ২০২০-২০২১ ফাইন্যান্স বিভাগ
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: নিত্যানন্দ কুমার, সংগঠক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
২০২১-২০২২,দর্শন বিভাগ
ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মাহিদুল ইসলাম (ইবাদ), সংগঠক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ২০২৩-২০২৪, অর্থনীতি বিভাগ।
যোগাযোগ ও আবাসন সম্পাদক: মোশরেফুল হক রাকিব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ২০২০-২০২১ সেশন, ইংরেজি বিভাগ।
সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: শর্ত খীসা
২০২০-২০২১, ইতিহাস বিভাগ, আহ্বায়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: ধন রঞ্জন ত্রিপুরা
সভাপতি, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম
২০১৯-২০২০, রাজনীতি বিজ্ঞান বিভাগ
ছাত্রী কল্যাণ সম্পাদক: মোসা: সুমাইয়া
সংগঠক, নারী অঙ্গন, ২০২১-২০২২, মার্কেটিং বিভাগ
সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, সহ-সাধারণ সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী ২০-২১ সেশন, ইংরেজি বিভাগ
স্বাস্থ্য সম্পাদক: রিশাদ আমীন বর্ণ
সংগঠক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ২০২৩-২০২৪ যোগাযোগ ও সাংবাদিকতা
পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আকিব, সংগঠক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ২০২০-২০২১ নৃবিজ্ঞান বিভাগ।
কার্যনির্বাহী সদস্য: সোমা চাকমা
সদস্য, বিপ্লবী ছাত্র মৈত্রী
২০২১-২০২২,পালি বিভাগ,
তিষ্য চাকমা২০২২-২০২৩,
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
শিউলি ত্রিপুরা
তথ্য ও প্রচার সম্পাদক, পাহাড়ি ছাত্র পরিষদ, চবি শাখা
২০২২-২০২৩, চারুকলা বিভাগ
সিংয়ইপ্রু মারমা
সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক কমিটি, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি)
২০২১-২০২২, নৃবিজ্ঞান বিভাগ
অংক্যচিং মারমা
সদস্য, বিপ্লবী ছাত্র মৈত্রী
২০২৩-২০২৪, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ৷
পর্ষদ নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হৃদয় তড়ুয়া, শহীদ ফরহাদ হোসেনরা প্রাণ দিলেও আমরা এখনও ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাইনি৷ অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রূপান্তরের বদলে মব ভায়োলেন্স, প্রশাসনিক আধিপত্য, গুপ্ত হামলা, নারী বিদ্বেষ, স্লাটশেমিং, সাইবার বুলিংসহ নানা অগণতান্ত্রিক চর্চা শিক্ষার্থীদের বারবার আক্রান্ত করেছে৷ সম্প্রতি স্থানীয় সন্ত্রাসীদের আক্রমণে ১৫০০ শিক্ষার্থী আহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমাদের ৫২ ঘন্টা অনশন করতে হয়েছে৷ আমরা আশংকা করছি জাতীয় রাজনীতির পটপরিবর্তনের সাথে সাথে ক্ষমতাসীন শক্তিগুলো পরস্পরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আরো বেশি অনিরাপদ করে তুলবে৷ এই পরিস্থিতিতে ক্যাম্পাসে সন্ত্রাস, আধিপত্যমুক্ত, গণতান্ত্রিক ও নিরাপদ একাডেমিক পরিবেশ নির্মাণের লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি ৷ আমরা চাই চাকসু বিশ্ববিদ্যালয়ে সর্বজনের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সচেতন প্লাটফর্ম হয়ে উঠবে। চাকসু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, আবাসন, পরিবহনসহ সকল ক্ষেত্রে চলমান সংকটের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবে৷ সমস্ত নিপীড়িত অংশের কন্ঠস্বর হবে। পরিচয়বাদী বিভাজন দূর করে, অধিকারের পক্ষে সমস্ত বৈচিত্র্যকে ধারণ করে বৃহত্তর ঐক্য গড়ে তুলবে।
সেই ঐক্যের বার্তা নিয়ে আমাদের পর্ষদের নাম নির্ধারণ হয়েছে ‘ বৈচিত্র্যের ঐক্য ‘। এই পর্ষদে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জাতিভিত্তিক ৯টি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ে ঐক্যবদ্ধ প্যানেল গঠন করেছি৷ আমাদের প্যানেলে আদিবাসী প্রার্থী ৪২%, নারী প্রার্থী ১৯% এবং হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান ধর্মের প্রার্থী রয়েছেন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাজনের বদলে ঐক্যের শক্তিকে গ্রহণ করবে! আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাজনের বদলে ঐক্যের শক্তিকে গ্রহণ করবে৷