চট্টগ্রাম বুলেটিন

ছাত্রলীগ ক্যাডার সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রারকে অপসারণে এবার ৪৮ ঘন্টার আল্টিমেটাম

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। ‘ঘুষখোর সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ চাই, এক দুই তিন চার, রায়হান হাবিব তুই চেয়ার ছাড়, সীতাকুণ্ডের মাটিতে, ঘুষখোরের ঠাই নাই’ এসব স্লোগান দিয়ে ছাত্ররা তার অপসারণ দাবি করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সাব-রেজেস্ট্রি অফিস চত্বর।

সীতাকুণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান বলেন, সীতাকুণ্ডের ঘুষখোর, দুর্নীজিবাজ ও বিতর্কিত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এই দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারের অপসারণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাকে অপসারণ করে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রি অফিসকে দুর্নীতিমুক্ত করতে হবে। অন্যথায় অফিসে তালাসহ কঠোর কর্মসূচি নেয়া হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে চার মাস ধরে সাব-রেজিস্ট্রারের দুর্নীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তার অপসারণ চেয়ে সীতাকুণ্ড দলিল লেখক সমিতি লিখিত অভিযোগ, মানববন্ধন ও কলমবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

 

Tags :

সর্বশেষ