চট্টগ্রাম বুলেটিন

জিয়া মঞ্চ নাজিরহাট শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার মতবিনিময় সভা রবিবার বিকালে  বহদ্দারহাটের হোটেল জামানে  অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন জিয়া মঞ্চ  ফটিকছড়ি উপজেলার  কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট নাজিরহাট পৌরসভা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোহাম্মদ ইয়াকুবকে আহ্বায়ক এবং  ইনামুল হক বাপ্পিকে সদস্য সচিব করা হয়।

সভায় বক্তারা বলেন, জিয়া মঞ্চ বিগত ৩২ বছর ধরে সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে সারাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জিয়া প্রীতি ও জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত ব্যক্তিরাই জিয়া মঞ্চ এর সদস্য হিসেবে কাজ করে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফয়েজ উল্লাহ ইকবাল এর নেতৃত্বে জিয়া মঞ্চ ৬৪ জেলায় সংঘটিত রয়েছে। ফটিকছড়ি উপজেলায় জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংহত করতে জিয়া মঞ্চ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

জিয়া মঞ্চ উত্তর জেলা কমিটির সহ-সভাপতি আবদুল কাদের এর সভাপতিত্বে ও ফটিকছড়ি উপজেলার আহবায়ক অহিদুল আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক খুরশেদ আলম ফারুকী, প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ  মনজুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মো:এজলাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসমাইল।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ ফটিকছড়ি উপজেলার যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম ও সদস্য মোহাম্মদ আমান উল্লাহ

 

Tags :

সর্বশেষ