তারেক রহমানের ৬১ তম জন্মদিনে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের পলিটেকনিক মোড়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
এসময় ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. শাহাদাত হোসেন, মহানগর যুবদল নেতা মো. মাসুদ, টেক্সটাইল ইন্সটিটিউট ছাত্রদলের সভাপতি মো. রাকিব উদ্দিন, সদস্য সচিব মো. শাহাবুদ্দিনব, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বেলালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা।
এছাড়াও সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সাইফুল ইসলাম সাইফ জানান, দেশ নায়েক তারেক রহমান আমাদের অহংকার৷ আমরা তার নির্দেশে এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আগামী নির্বাচনে বিএনপির তথা ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টিতে কাজ করছি। আমাদের নেতা তার জন্মদিনে কেক কাটতে বারণ করেছেন তাই আমরা সবাই মিলে তার জন্য দোয়া করেছি। সেইসাথে বিএনপির পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি।