সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তাসহ নানা বিষয়ে প্রস্তুুতি সভা সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুুতি সভা সম্পন্ন হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি আলাউদ্দিন, সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান। এতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবু হাফছ মু.নকিব, সীতাকুণ্ড পৌরসভার আমির হাফেজ আলী আকবরসহ উপজেলার দশটি ইউনিয়নের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আমরা প্রস্তুুতি সভা সম্পন্ন করেছি। নিরবচ্ছিন্ন পূজা উদযাপনে আমরা একগুচ্ছ পরিকল্পনা সাজিয়েছি। দ্রুত সব প্রস্তুুতি শেষ করা হবে৷ সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের এই সবচেয়ে বড় উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পারে।
উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশে কোন সংখ্যালঘু নেই, যারা এদেশে জন্মেছে সবাই বাংলাদেশী। আমরা সবাই এক। ৫ আগষ্টের পর থেকে আমরা সীতাকুণ্ডের প্রতিটি মন্দিরে সর্ব্বোচ্চ পাহারা দিয়েছি। আমরা সবসময় আপনাদের সাথে থাকব। মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা ততটাই নিরাপদ থাকবে যতটা নিরাপদ মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে। এসময় তিনি সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার আহব্বান জানান।