চট্টগ্রাম বুলেটিন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন-শেখ হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশে সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে ঐ স্বৈরাচারী গোষ্টি।

 

শনিবার (৩০ নভেম্বর) উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন-স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার এ কথা বলেছেন । তাই তৃনমুলের সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

নাজিম উদ্দীন শাহীন ও মোশারাফুল আনোয়ার মশুর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বদিউল তালুকদার, রফিকুল আলম, নুরুল ইসলাম মেম্বার, মুনসুর আলম চৌধুরী, মহি উদ্দিন আজম তালুকদার, আবু আজম তালুকদার, মহিব উল্লাহ বাহার, খালেদ বাবুল, আবুল হোসেন আবু মেম্বার, ডা. নাজিম উদ্দীন, আহমদ ছাফা, আলা উদ্দীন, শাহরিয়া চৌধুরী, আবুল বশর মাষ্টার, নুরুল হুদা, মো. সাইফুদ্দিন, মো. হাসান, আব্দুল হালিম, মো. তৌহিদ, শহিদুল ইসলাম শহিদ, বেলাল মেম্বার, আহমদ রশিদ, বেলাল বিন নুর, সাইফুল হায়দার রাসেল, মিল্টন খন্দকার, মো. মামুন, ইকবাল হোসেন চৌধুরী, মহিন উদ্দিন, আবু বক্কর প্রমূখ। সভায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার ১৮ইউনিয়ন ও দুটি পৌরসভার কয়েকশত নেতা-কর্মীরা তাদের মতামত ব্যক্ত করেন।

 

Tags :

সর্বশেষ