চট্টগ্রাম বুলেটিন

দেশের মানুষ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চায়: মোহাম্মদ শাহজাহান

দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার চায়। এজন্য সংস্কার করতে সরকারকে যৌক্তিক, প্রয়োজনীয় সময় দিতে হবে। কেননা দেশে মৌলিক সংস্কার অবশ্যই দরকার, নির্বাচনী সংস্কার দরকার। কিন্তুু আমরা কেউ কেউ তা দিয়ে, সরকারে সহযোগীতা না করে, ভালো ব্যবস্থার দিকে দেশকে নিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে সারাক্ষণ নির্বাচন নির্বাচন করে জিকির করছি। বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার করতে হবে। তারপর দেশে নির্বাচন দিতে হবে। দেশের মানুষও তাই মনে করে।

শনিবার (১২ এপ্রিল) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে বিশেষ বক্তা ছিলেন, ডঃ মহানগর জামাত ইসলামের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শাহজাহান চৌধুরী চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন, উত্তর জেলা জামাতের আমির ও জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলাউদ্দিন সিকদার।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে এক প্রবল দেশপ্রেম দেখতে পাচ্ছি। আমরা মনে করি তিনি বাংলাদেশে একটি ভালো নতুন ব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষও তাই মনে করে। আওয়ামী লীগের ১৬ বছরের জঞ্জাল ছয় মাসে খোলা কখনো সম্ভব নয়। তাই সংস্কারের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তিনি আরো বলেন আওয়ামী লীগ সারাক্ষণ উন্নয়ন উন্নয়ন উন্নয়ন করতো। কিন্তু এখন কেউ কেউ নির্বাচন নির্বাচন করছে।

তিনি আরও বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বিভক্তির রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে যদি তার শর্ত বাস্তবায়ন করতে হয় তাহলে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় আগামী দিনে নতুন রূপে, পুরোনো রূপে কোন স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার পথ চিরতরে বন্ধ করতে হবে।

কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান আরো বলেন, বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালা বদল চায় না। একটি মৌলিক পরিবর্তনের মাধ্যমে যে বাংলাদেশকে তছনছ করা হয়েছে, এই সম্ভাবনার বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন প্রজন্ম প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে একটি আদর্শিক বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাব।

এই কর্মী সমাবেশে প্রধান বক্তা মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, ২০ বছর বাংলাদেশের মানুষ কথা বলতে পারেননি। কথা বললেই নিপীড়নের শিকার হতে হয়েছে। বাংলাদেশে শেখ মুজিব স্বাধীনতা আনেনি, স্বাধীনতা এনেছে বাংলাদেশের মানুষ। শেখ মুজিব তখন পাকিস্তানে বন্দি ছিল। ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা হয়েছে কিন্তু ২৪ সালে এসে আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। শেখ মুজিব যে সংবিধান রচনা করেছে সেটি বাংলাদেশের মানুষের জন্য ছিল না। সেটি ড. কামালের মাধ্যমে ভারতের প্রেসক্রিপশন ছিল।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে শেখ হাসিনা সবচেয়ে বেশি আঘাত করেছে জামায়াতে ইসলামীর ওপর, ইসলামের ওপর, শিবিরের উপর। অথচ খুনী শেখ হাসিনা বলে আমি কি অপরাধ করেছি, আমি বলতে চাই শেখ হাসিনা আপনি বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করে, আলেম হত্যা করে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে আপনি অপরাধ করেছেন। বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ রূপে ধ্বংস করেছেন। দেশের ৮ টি ব্যাংক এঝন বন্ধের পথে।

বাংলাদেশ থাকবে কিন্তুু আওয়ামী লীগ আর কোনদিন বাংলাদেশের বুকে রাজনীতি করতে পারবে না উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, রাজনীতির যে নীতি দুর্ণীতি, ঘুম, খুন ও হত্যার মাধ্যমে সেটি আওয়ামী লীগ হারিয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন নয়, সংস্কার চাই। আওয়ামী লীগের বিচার চাই। জন্য স্রষ্টার ও আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোন নির্বাচন নয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে জামায়াতে ইসলামী বেইমানি করতে পারে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেন, অবিলম্বে ভাসানচরসহ সন্দ্বীপের ৬০ মৌজা সন্দ্বীপকে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় সন্দ্বীপের চার লক্ষ জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এসময় তিনি সন্দ্বীপকে শিক্ষা, যোগাযোগ, শিল্প, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, উন্নয়নে মডেল উপজেলায় রূপান্তর করতে চান বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সন্দ্বীপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারী আবদুল জব্বার, শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম চৌধুরী প্রমুখ।

Tags :

সর্বশেষ