চট্টগ্রাম বুলেটিন

নগরে মাদ্রাসায় ভোট কেন্দ্র করায় শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষোভ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশের শুলকবহরের জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ভোটকেন্দ্র করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় শুলকবহর ফ্লাইওভারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন

মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপন করা হলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। এখানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী থাকায় ভোটকেন্দ্রের জন্য তাদের আবাসন, আসবাবপত্র ও ধর্মীয় বই সরাতে হবে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং শিক্ষার্থীরা সংকটে পড়বে। সেইসাথে তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হবে।

বক্তারা ভোটকেন্দ্রটি অন্য কোনো স্থানে সরানোর দাবি জানিয়ে বলেন, মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় এটাই আমাদের চাওয়া।

 

Tags :

সর্বশেষ