চট্টগ্রাম বুলেটিন

নানা আয়োজনে সীতাকুণ্ডে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের উদ্যাগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালি ও সংক্ষিপ্ত
সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মো: সেলিম উদ্দিন ও সদস্য সচিব মো: কোরবান আলী শাহেদের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে এক বিশাল র‍্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা দলে দলে যোগ দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ।

এসম উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো: সেলিম, সহ-সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন রাব্বি, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেদুল হক, বিজয় স্মরণী কলেজ ছাত্রদলের আহবায়ক মো আজিজ, সদস্য সচিব মোঃ আরিফ, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক সুজা উদ্দিন শুভ, সদস্য সচিব মাহফুজ আহমেদ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য আমানত উল্লাহ সুমন, সদস্য আরিফ হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরাফাত হোসেন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াকুব আলী বাবলু, সাধারণ সম্পাদক মো: শওকত আলী, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি, বাঁশাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ মুরাদ, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জামিল রায়হান, মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম নয়ন, বারৈয়ারঢালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নয়ন, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, মো: জাহেদ, ফেরদৌস আলম রিয়াদ, মোঃ ফয়সাল, মাঈন উদ্দিন লেমন, এনায়েত হোসেন, মোঃ তারেক, মাসুদ ফারাজি, মোঃ মিরাজ, মোঃ রিয়াদ, সামির চৌধুরী, ওয়াহিদ মুরাদ প্রমুখ।

Tags :

সর্বশেষ