চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিজামপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পে কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এসময় ক্যাম্পটি পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির। এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী মাঈন উদ্দিন রায়হান, জেলা অফিস সম্পাদক তানভির হোসাইন, মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন এবং কলেজ শাখা সভাপতি রাহাত হাসান সাব্বিরসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।
পরিদর্শন শেষে অতিথিগণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সবসময় শুভকর। আমরা বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পেয়েছি। এতে শিক্ষা প্রতিষ্ঠানেই স্বাস্থ্য সেবা পেয়ে আমরা আনন্দিত। তারা আরও বলেন, “শুধু শিক্ষা নয়, সামাজিক দায়িত্ব পালনে ছাত্রশিবিরের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।”
ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার প্রতিক্রিয়ায় বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু স্বাস্থ্যসেবাই নয়, শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করবে।”
কলেজ শাখা সভাপতি রাহাত হাসান সাব্বির বলেন, নিজামপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় এই উদ্যোগ আমাদের একটি ছোট প্রচেষ্টা। আমরা চাই শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয় সুস্থ শরীর ও সুন্দর মানসিকতা নিয়েও এগিয়ে যাক।”
মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন বলেন, “ছাত্রশিবির শুধু শিক্ষা নয়, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের সংগঠনের মানবিক কার্যক্রমেরই একটি অংশ। ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।