চট্টগ্রাম বুলেটিন

ফরিদা খানমকে মন্ত্রণালয়ে বদলি, নতুন ডিসি আবদুল আউয়াল

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে নওগাঁ জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে। অন্যদিকে বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হলে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে এবং নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানমকে গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২ সেপ্টেম্বর তিনি চট্টগ্রামে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগ দেন।

Tags :

সর্বশেষ