চট্টগ্রাম বুলেটিন

রাঙ্গুনিয়ায় গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (২৮)। তিনি সরফভাটা জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ সেলিম বলেন,  রাত সাড়ে ৯টার দিকে আবদুল মান্নানকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tags :

সর্বশেষ