সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য বাংলাদেশ ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরী।
বিজয় অর্জনের ৫৪তম বছরে পদার্পণ উপলক্ষ্যে আন্ত:ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সাথী শাখাগুলো।

বুধবার (১৯ ডিসেম্বর) বেলা এগারোটায় ছোট দারোগারহাট স্কুল মাঠে বারৈয়াঢালা ইউনিয়নের ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকালে অনুষ্ঠিত হয় সৈয়দপুর ইউনিয়ন উত্তর শাখার ফাইনাল খেলা। এসব খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজিদ চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য মিছবাহুল আলম রাসেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন সভাপতি ওমর ফারুক চৌধুরী, ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা সভাপতি আব্দুল মান্নান।
সাজিদ চৌধুরী বলেন, তরুণ ছাত্র সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। একইসাথে ইসলামি জ্ঞান চর্চা, কোরআন, হাদিস অধ্যয়নের মধ্য দিয়ে তাদেরকে দুনিয়া ও আখেরাত সম্পর্কে পরিস্কার ধারণা পেতে হবে। পরকালীন জীবনের জন্য প্রস্তুুতি নিতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের প্রিয় এই দেশ পরিচালনা করার জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকের অনেক বেশি প্রয়োজন। তাই ছাত্রদেরকে নিজেকে নিজে সেই ভাবে তৈরি করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীরা চাইলে দক্ষিণ এশিয়ার বৃহত্তর এই ছাত্র সংগঠনের সাথে কাজ করতে পারে।