চট্টগ্রাম বুলেটিন

সন্দ্বীপে চাঁদা না পেয়ে সাংবাদিককে কুপিয়ে জখম করল সন্ত্রাসীরা

চট্টগ্রামের সন্দ্বীপে চাঁদা দাবি করে না পেয়ে মিলাদ উদ্দিন মুন্না নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার মুছাপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মিলাদ উদ্দিন মুন্না ব্যবসার সঙ্গে জড়িত। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য। শুক্রবার বিকালে একদল সন্ত্রাসী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এসময় তিনি দিতে অপারগতা প্রকাশ করলে তার সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দলবলসহ এসে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার হাতে, কপালে ও কোমরে একাধিক কোপ দেখা যায়। এছাড়াও তাকে ছুরিকাঘাত করা হয়।

জানতে চাইলে সন্দ্বীপ থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী চট্টগ্রাম বুলেটিনকে বলেন, ঘটনাটি মৌখিকভাবে আমরা শুনেছি৷ একজন ব্যক্তি অভিযোগ দিতে এসেছেন৷ তবে এখনও অভিযোগ হাতে না আসায় বিস্তারিত বলতে পারছিনা।

 

Tags :

সর্বশেষ