শিক্ষার মান যাচাই ও লেখাপড়ায় শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মেধাবৃত্তী পরীক্ষার আয়োজন করেছে সামাজিক ও মানবিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশন। সংগঠনটির আয়োজনে শুক্রবার সকালে সীতাকুণ্ড আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বৃত্তি পরীক্ষায় পৌরসভার বিভিন্ন স্কুল, মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ বৃত্তির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অবগত করেন মানবিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আলোচনা সভার সভাপতি মোঃ তাহমিদুল হক চৌধরী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধরী। বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সলিমুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নূর মোহাম্মদ জাহেদ, মোঃ সানজীদুল আলম রাজভী, মোঃ নাফিস ইব্রাহিম, মোঃ হাসান উদ্দিন নিশান, মোঃ রবিন হায়দার, মোঃ জুবায়ের আলম মোঃ মাহমুদুল্লাহ, মোঃ রাকিব, মোঃ সামী, মোঃ ইমন এবং মোঃ বোরহান আবিদসহ সদস্যদের মধ্যে আরো অনেকে।
এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা জামায়াতের সাবেক আমীর তাওহীদুল হক বলেন, এই ফাউন্ডেশনের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। আগামীতে ইত্তিহাদ ফাউন্ডেশন এ ধরণের উদ্যোগ সমগ্র উপজেলাব্যাপী শুরু করবে আশা করি। এসব মেধাবৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ হবে এবং দেশ ও জাতি অনেক উপকৃত হবে। এতে কোন সন্দেহ নেই।