চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে বাজার মনিটরিংয়ে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার।

 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বড়দারোগার হাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম।

 

এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যথাক্রমে-মেহেদী হাসানকে ২ হাজার, গৌরাঙ্গ দে’কে ৩ হাজার, কামরুল হাসানকে ২ হাজার, তারেক হোসাইনকে ৩ হাজার, নিজাম উদ্দিনকে ৩ হাজার, মোঃ আজমকে ৫০০, আলম সওদাগরকে ২ হাজার, তপন কুমার নাথকে ২ হাজারসহ সর্বমোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাড়দারোগার হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় মূল্য তালিকা না থাকায় ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

Tags :

সর্বশেষ