চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে বিতর্কিত হাজী বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিতর্কিত হাজী বিরিয়ানিসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কেবল হাজী বিরিয়ানিকেই জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। প্রতিষ্ঠানটি টয়লেটের পাশে স্যাঁতসেঁতে পরিবেশে রান্না করছিল৷

শনিবার ( ১নভেম্বর ) দুপুরে উপজেলার পৌরসদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় বালিকা বিদ্যালয় সংলগ্ন হাজী বিরিয়ানির কিচেনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি খাবারে পচা-বাসি মাংস, ফ্রিজে সংরক্ষণ এবং টয়লেটের পাশে নোংরা পরিবেশে মাংস রান্না ও কাটাকাটি অপরাধ প্রমাণিত হয়। এসময় তাদেরকে কড়া হুশিয়ারি করা হয়। পরে আরও নিরাপদ বেকারি ও হাজী কাচ্চিঘর নামে দুই প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযন অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক কর্মকর্তা মো. জাহেরুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, হাজী বিরিয়ানির ভবনটি সাদিয়া হোটেলের সামনে অবৈধভাবে গড়ে ওঠে৷ ভবনটি পৌরসভার কোন বিল্ডিং কোড মানেনি এমনকি অনুমোদনও নেওয়াস হয়নি৷ সরু জায়গায় পাঁচতলা ভবন গড়ে তোলে মালিক নুরুদ্দিন ও তার বাবা আবুল কালাম৷ ২ বছর আগে ওই ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এর আগে নুরুদ্দিন তার জলসা হোটেলে অসামাজিক কাজের জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হন৷ পরে ধর্ষণ মামলায় তাকে কারাগারে পাঠায় পুলিশ।

Tags :

সর্বশেষ