চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ড পৌরসভায় দুই ওয়ার্ডে জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

সীতাকুণ্ড পৌরসভা জামায়াত ইসলামীর ওয়ার্ড ভিত্তিক কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। মাসব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেকটিতে পৃথকভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসকল সম্মেলনে স্ব-স্ব ওয়ার্ডের কর্মী ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন পর এমন অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার কর্মীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মত।

জানা যায়, বিগত ১৬ বছর আওয়ামী স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারা দল জামায়াত ইসলামী ৫ আগষ্টের পর তাদের দাওয়াতী কাজকে অগ্রাধিকার দেয়। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে দলটি উদ্যোগ নেয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কর্মী ও সহযোগী সম্মেলন করার। এরই অংশ হিসাবে সীতাকুণ্ড পৌরসভায় ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় ওয়ার্ড জামায়াত ইসলামীর কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন। পৌরসভার ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী আলাউদ্দিন শিকদার। এরপর একের পর এক অনুষ্ঠিত সম্মেলনসমূহে জামায়াত ইসলামীর জেলা ও মহানগর নেতারা প্রধান অতিথির আসন অলংকৃত করেন।

এসকল সম্মেলনে নেতারা উপস্থিত কর্মীদের সামনে আওয়ামী স্বৈরাচার সরকারের সীমাহীন জুলুম-নির্যাতন ও লুটপাটের চিত্র তুলে ধরেন। একই সাথে দূর্নিতীমুক্ত, শোষণহীন সমাজ ও রাষ্ট্র গঠনে কর্মীদেরকে নিজেদের জীবনে রাসুল (সাঃ) আদর্শ অনুসরণ করার আহবান জানান।

সর্বশেষ পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান হেলালী। এসময় তিনি বলেন, ইসলামী আন্দোলনে প্রতিটি কর্মীকে সমাজের উত্তম আদর্শের প্রতীক হতে হবে। যাতে কেবল মুসলমান নয় অমুসলিম ভাইয়েরাও যেন একজন কর্মীর আদর্শে অনুপ্রাণিত হয়।

অনুষ্ঠিত সম্মেলনসমূহে উপস্থিত ছিলেন, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু তাহের, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলু, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী এডভোকেট আশরাফুর রহমান প্রমূখ।

Tags :

সর্বশেষ