চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রানার সার্বিক আয়োজনে অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে প্রতিটি ম্যাচই জমজমাট হয়ে ওঠে।
প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলায় কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছাফা মোতালেব কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। পরাজিত হয়ে রানার্সআপ ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হয় কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়কে। টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ছাফা মোতালেব কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ইয়াকিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের হাসমিত হারুন সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
উদ্বোধনী ও নকআউট পর্ব
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী ফেরদৌস ওয়াহিদ। এর আগে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা ও মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে জয়লাভ করে মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
আয়োজকরা জানান, খেলায় ২য় নকআউট ম্যাচে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক ডায়মন্ড। তৃতীয় নকআউট ম্যাচে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্পাদকমণ্ডলীর সদস্য মোদাচ্ছের শাহ। ৪র্থ নকআউট ম্যাচ: প্রধান অতিথি ছিলেন বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. ফারুক।
সেমিফাইনাল সমীকরণ: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম জিতুর প্রধান অতিথিত্বে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায় এবং টাইব্রেকারে জয় পেয়ে ফাইনালে উত্তীর্ণ হয় কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় সেমিফাইনাল: শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী বাবলুর উপস্থিতিতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আকবরিয়া স্কুল এন্ড কলেজকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে ছাফা মোতালেব কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।

জমকালো ফাইনাল ও অতিথি বিবরণী
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব আকবর আলী। এছাড়াও এতে, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী বাবলু, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. ফারুক, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদ চৌধুরী, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসা, শিকারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল আলম এবং বিএনপি নেতা মহিউদ্দিন।
উদ্বোধনী ও বিভিন্ন পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ: ১৪ নম্বর শিকারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মেম্বার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনসুর, বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা এডহক কমিটির সভাপতি তারেক আজিজ, হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন জনি এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইফতেকার সায়েম।
অন্যান্য উপস্থিতিবৃন্দ: শিকারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসকান্দর, বুড়িশ্চর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইফতেকার সায়েম, হাটহাজারী উপজেলা ছাত্রদল নেতা তামুর, কুয়াইশ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আহমেদ মাহিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ, যুগ্ম সম্পাদক তানভীর, সহ-সম্পাদক ইমন মহুরি, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ, ছাত্রদল নেতা জিসান, আদাহাম, রিফাত, আসিফ, রহিম, জিসাদ, রাকিবসহ এলাকার বিপুলসংখ্যক ক্রীড়ামোদী জনতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।