Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

তারেক জিয়াকে কুটুক্তিকারী সেই আবুকে ফুল দিয়ে বরণ সিকিউর সিটির

তারেক জিয়াকে জারজ সন্তান বলে কুটুক্তিকারী ফোরকান আবুকে ফুল দিয়ে বরণ করেছে সীতাকুণ্ডের সিকিউর সিটি কর্তৃপক্ষ। এর আগে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় মার্কেটটির উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটেন আবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. তাহের, সিকিউর প্রপার্টির চেয়ারম্যান মোরশেদুল আলম, ভাইস চেয়ারম্যান আকতার হোসেন মামুন, বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারী সাজ্জাদ হোসেন রফিকসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

এদিকে তারেক জিয়াকে কুটুক্তিকারী ফোরকান আবু সিকিউর সিটির উদ্বোধন করছেন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে নিন্দার ঝড় ওঠে।একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সিকিউর সিটিতে ঘাপটি মেরে বসে আছে জামায়াতের লোকজন। তারাতো তারেক জিয়ার কুটুক্তিকারীকে অতিথি করবে এটাই স্বাভাবিক। আরেকজন লিখেছেন সিকিউর সিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেখানে দলীয় পরিচয় খোঁজার সুযোগ কই।

Tags :

সর্বশেষ