চট্টগ্রাম বুলেটিন

নারী দিবসে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা

অধিকার, সমতা, নারীর ক্ষমতায়ন ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলার সীতাকুণ্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

 

পাতা দে বৃষ্টির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবীবুল্লাহ, সীতাকুণ্ড উপজেলা গ্রাম-আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মোহছেনা মিনা, উপজেলা নারী উদ্যোক্তা আয়েশা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন আইসিটি অফিসার আব্দুর রহিম, একাডেমিক সুপারভাইজার মোঃ ফারুখ হোসেন, আনন্দ এনজিও এর ট্রেইনিং অফিসার মো: হাসানুজ্জামান ও আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন ও অধিকার নিয়ে আলোচনা করেন সীতাকুণ্ড উপজেলা গ্রাম-আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মোহছেনা মিনা।

Tags :

সর্বশেষ